IQNA

ফ্রান্সের পশ্চিম অঞ্চলের মুসলমানদের বাত্সরিক সভা অনুষ্ঠিত হবে

7:26 - May 05, 2011
সংবাদ: 2117625
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের পশ্চিম অঞ্চলের মুসলমানদের বাত্সরিক সভা আগামী ১৫ই মে ফ্রান্সের Nantes শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Laramo ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বাত্সরিক এ সভা স্থানীয় সময় সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। এরপর সভায় উপস্থিত বিশিষ্ট চিন্তাবিদগণ বক্তব্য রাখবেন।
এত বক্তাগণ ‘ফ্রান্সে ইসলাম অথবা ফরাসী ইসলামি’, ‘ধর্মীয় শিক্ষা পৌছে দেয়ার সক্ষমতা’, ‘শরিয়তের দৃষ্টিতে হালাল’, ‘ইসলামি সংগঠনসমূহের উপস্থিতি’ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করবেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ইসলাম বিশেষজ্ঞ রমজান তারেক ও ফ্রান্সের বেশ কয়েকটি বেসরকারী ও ইসলামি সংগঠনের কমকর্তাগণও এ সভায় উপস্থিত থাকবেন।#785614
captcha