ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: লাখনৌ-এর ওয়াল ফাজর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইয়্যেদ আজেম হুসাইন যায়দির বরাত দিয়ে জানা গেছে যে, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে এ বছর অত্র ইমামবাড়ীতে বিশেষ মজলিশের আয়োজন করা হয়েছে।
এ শোক অনুষ্ঠান আজ ৬ই মে হতে আগামী ৮ই মে নাগাদ মাগরিব ও এশার নামাযের পর ইসলামি বিপ্লবের মহান নেতা’র কার্যালয়ের পক্ষ হতে অনুষ্ঠিত হবে।
এ শোক মজলিশের প্রথম দুই দিন নাযিমিয়্যাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হামিদ আল হাসান যাঈম এবং শেষ দিন লাখনৌ শহরের প্রধান খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ কালবে জাওয়াদ নাকাভী হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর নৈতিক বৈশিষ্টাবলি এবং তাঁর মহান ও প্রশংসিত ব্যক্তিত্বের প্রতি আলোকপাত করে বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, এ শোক মজলিশসমূহ ইসলামি বিপ্লবের মহান নেতার দিল্লির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম মাহদাভী পুর ও বিপুল সংখ্যক আহলে বাইত (আ.) এর ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।#786287