রাজনৈতিক ও সামাজিক বিভাগ: আলবেনিয়ার রাজধানী তিরানা’তে একটি বৃহৎ ইসলামি কমপ্লেক্স নির্মাণ করা হবে। যাতে থাকবে একটি মসজিদ, ইসলামি কেন্দ্র এবং বিভিন্ন ধর্মের মাঝে বন্ধুত্ব সুলভ সম্পর্ক প্রসারের লক্ষ্যে একটি যাদুঘর।
Islam today ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ ইসলামি কমপ্লেক্সটি বর্তমানে ২৭ হাজার স্কয়ার মিটার জমিতে নির্মাণাধীন রয়েছে। এর নির্মাণ কাজ শেষ হওয়ার পর এটি আলবেনিয়ার একটি প্রতীক হিসেবে বিবেচিত হবে।
এ কমপ্লেক্সে মুসলমানরা ছাড়াও সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকবে। তাদেরকে ইসলামি মূল্যবোধ ও ইসলামি সংস্কৃতি সম্পর্কে পরিচিত করা হবে।
এ কমপ্লেক্সে যে মসজিদটি নির্মিত হবে তাতে এক হাজার নামাযি একত্রে নামায আদায় করতে পারবে। এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে, দিনের বেলায় সূর্যের আলোতে মসজিদ অভ্যন্তরে আলোকিত থাকবে।
এতে একটি কোরআনিক বাগানও থাকবে। এ বাগানটিতে ঐ সকল গাছ রোপন করা হবে যে সম্পর্কে পবিত্র কোরআনে ইশারা করা হয়েছে।#787753