IQNA

রাশিয়ার Sverdlovsk প্রদেশে নতুন মসজিদ নির্মিত হবে

23:49 - May 10, 2011
সংবাদ: 2120218
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: রাশিয়ার Sverdlovsk প্রদেশের মুসলমান ও দাতা ব্যক্তিদের উদ্যোগে একটি নতুন মসজিদ নির্মিত হবে।
Islam.ru এর বরাত দিয়ে সেন্ট্রাল এশিয়া হতে প্রেরিত বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: Ural অঞ্চলের মুফতি Alfrid Mustafin এর ভাষ্যমতে Beloyarsk শহরের সিটি কমিশনার আলেক্সান্ডার প্রিভালোভ বেলোরেচেন্‌স্ক অঞ্চলে ২৭ হাজার স্কয়ারের একটি জমিকে মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছেন।
এ অঞ্চলে মসজিদের নির্মাণের ব্যাপারে সংলাপ ২০০৬ সাল হতে শুরু হয়েছে এবং বিলোইয়ারস্ক শহরের মুসলমানরা বর্তমানে মসজিদ নির্মাণের অনুমোদন লাভ করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, এখন মসজিদ নির্মাণের অর্থ জোগান দেয়ার জন্য একটি ফান্ড গঠনের বিষয়টির উপর আলোচনা হবে। এ অঞ্চলের মুসলমানরা এ মসজিদ নির্মাণের অর্থ যোগাড় করতে নিজেদের উপর ও দাতা ব্যক্তিদের উপর নির্ভরশীল।#788227
captcha