Bernama ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী মানসুর উসমান গত মঙ্গলবার (১০ই মে) ঘোষণা করেছেন যে, এ বিশ্ববিদ্যালয়টি মিঙ্গকুয়াঙ্গ অঞ্চলে অবস্থিত তাওয়াঙ্কু বিনুন সাংস্কৃতিক ইনস্টিটিউটের পাশে নির্মিত হবে।
তিনি এ সম্পর্কে বলেন: সরকার, পিনাঙ্গ প্রদেশে সৌদি আরব, তুরস্ক ও অন্যান্য ইসলামি দেশের বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার অনুমোদন লাভের চেষ্টা চালাচ্ছে।
জনাব মানসুর উসমান আরো বলেন: পিনাঙ্গ প্রদেশে ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এ প্রদেশের যুবকরা ইসলাম ধর্ম সম্পর্কে আরো বেশী অবগতি লাভ করতে সক্ষম।#789600