IQNA

কাতারে নারীদের তাজবিদ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে

23:40 - May 27, 2011
সংবাদ: 2129162
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: নারীদের জন্য তাজবিদ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্স আগামী ৬ই জুন হতে কাতারের রাজধানী দোহা’তে অবস্থিত মারইয়াম বিনতে ইমরান হেফজে কোরআন ইনস্টিটিউটে শুরু হবে। এ কোর্সটি ৩ দিন যাবত অব্যাহত থাকবে।
কাতারে প্রকাশিত দৈনিক আশ শারকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ‘কুনি মানারা লিমান ইস্তিনার’ (নূর হও তাদের জন্য যারা নূরের সন্ধান করে) শীর্ষক শিরোনামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে এলতেকায়ে সাকিনাইন, হামযায়ে ওয়াসল ইত্যাদি বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
দোহা’তে অবস্থিত ‘মারইয়াম বিনতে ইমরান’ হেজফে কোরআন ইন্সটিটিউট ৫ থেকে ২৫ বছরের মেয়েদের জন্য গ্রীস্মকালীন কোর্সের আয়োজন করবে, যা আগামী ৯ই জুলাই হতে শুরু হয়ে গ্রীস্মকাল শেষ হওয়া অবধি অব্যাহত থাকবে।#798378
captcha