IQNA

যুক্তরাষ্ট্রের গীর্জাসমূহে পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে

23:06 - June 06, 2011
সংবাদ: 2133873
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: যুক্তরাষ্ট্রের গীর্জাসমূহের দরজা উন্মুক্ত করে দেয়ার কর্মসূচী বাস্তবায়নের সাথে সাথে মুসলিম ক্বারীগণ আগামী ২৬শে জুন এ উপাসনালয়সমূহ পবিত্র কোরআন তেলাওয়াত করবেন।
Saphirnews ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ধর্ম বিষয়ক জোট ও Human rights First এর উদ্যোগে আসমানী ধর্মসমূহের অনুসারীদের পরস্পর পরিচিতি লাভের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ইহুদী ও মুসলমানদের জন্য খ্রিষ্টানদের গীর্জাসমূহের দরজা উন্মুক্ত করার কর্মসূচী বাস্তবায়িত হতে যাচ্ছে।
এ কর্মসূচীর অপর উদ্দেশ্যাবলি হচ্ছে; প্রসিদ্ধ ক্বারীগণের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত মারফত মুসলমানদের ধর্মীয় গ্রন্থকে অন্যান্য ধর্মের অনুসারীদের মাঝে পরিচয় করানো, ইসলামভীতির মোকাবেলা, ইসলাম বিরোধী পরিকল্পনার মোকাবেলা করা ইত্যাদি।
উল্লেখ্য, এ কর্মসূচী আয়োজনকারী পরিষদ একইভাবে মসজিদসমূহের দরজ উন্মুক্ত করণ কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে এবং কিছুদিনের মধ্যেই ইহুদি ও খ্রিষ্টান নারী-পুরুষদেরকে মসজিদ পরিদর্শনের প্রতি আমন্ত্রণ জানানো হবে।#803679
captcha