Un এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গতকাল ১৭ই জুন জাতিসংঘের পক্ষ হতে প্রকাশিত বিবৃতিতে রবার্ট সেরি উগ্র ইহুদীদের এ পদক্ষেপকে বৃহৎ হুমকি ও ভয়ানক বলে আখ্যায়িত করেন।
তিনি এ ধরণের পদক্ষেপের পূনরাবৃত্তির মোকাবেলা ও এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং ফিলিস্তিনীদের সম্পদ ও তাদের ধর্মীয় স্থানসমূহের রক্ষা করার জন্য ইসরাইলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, গতকাল ইহুদি বসতির জায়নবাদীরা রামুল্লাহ শহরের পাশে অবস্থিত আল-মুগাইর গ্রামের একটি মসজিদে অগ্নি সংযোগ করে। তারা মসজিদ অভ্যন্তরে টায়ারে আগুন লাগালে মসজিদ অভ্যন্তরে এ অগ্নিকাণ্ড ঘটে এবং ঐ গ্রামের বাসিন্দারা আগুন নেভানোর পূর্বে মসজিদের অর্ধেক অংশ পুড়ে যায়।#804986