IQNA

রামুল্লাহ’র নিকটবর্তী গ্রামে মসজিদ অবমাননার নিন্দা জানিয়েছে আইসেসকো

23:44 - June 10, 2011
সংবাদ: 2135628
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইসলামি শিক্ষা, প্রশিক্ষণ ও সংস্কৃতি সংস্থা (আইসেসকো) এক বিবৃতি প্রদান পূর্বক জায়নবাদীদের কর্তৃক পশ্চিম তীরের রামুল্লাহ’র নিকটবর্তী গ্রামের একটি মসজিদে অগ্নি সংযোগের নিন্দা জানিয়েছে।
Isesco এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসলামি শিক্ষা, প্রশিক্ষণ ও সংস্কৃতি সংস্থা (আইসেসকো) এক বিবৃতি প্রদান পূর্বক জায়নবাদীদের কর্তৃক পশ্চিম তীরের রামুল্লাহ’র নিকটবর্তী আল মুগাইর গ্রামে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ ও মসজিদের দেয়ালে ইসলাম বিরোধী ও আরব বিরোধী শ্লোগান লেখার নিন্দা জানিয়েছে।
এ বিবৃতিতে উল্লিখিত হয়েছে যে, মুসলমানদের ইবাদতের স্থানসমূহে জায়নবাদীদের হামলা হচ্ছে আন্তর্জাতিক আইন পরিপন্থী এবং এক প্রকার বর্ণবাদী পদক্ষেপ। এর মাধ্যমে তারা সহিংসতার প্রসার ঘটাতে চায় এবং এটা ধর্মীয় নিদর্শনাবলির প্রতি অবমাননা।
এ বিবৃতিতে, জায়নবাদী ইসরাইলী কর্মকর্তাদের উপর অধিক চাপ প্রয়োগের মাধ্যমে তাদেরকে এ পদক্ষেপের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য বাধ্য করার লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি আহবান জানানো হয়েছে। যাতে এর সাথে জড়িতরা উপযুক্ত শাস্তি পায়।
উল্লেখ্য, গতকাল ইহুদি বসতির জায়নবাদীরা রামুল্লাহ শহরের পাশে অবস্থিত আল-মুগাইর গ্রামের একটি মসজিদে অগ্নি সংযোগ করে। তারা মসজিদ অভ্যন্তরে টায়ারে আগুন লাগালে মসজিদ অভ্যন্তরে এ অগ্নিকাণ্ড ঘটে এবং ঐ গ্রামের বাসিন্দারা আগুন নেভানোর পূর্বে মসজিদের অর্ধেক অংশ পুড়ে যায়।#805900
captcha