Ic-el এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হযরত আমিরুল মু’মিনীন (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ব্রিটিশ ইসলামি কেন্দ্র আগামী ১৬ই জুন এক আনন্দ মাহফিলের আয়োজন করতে যাচ্ছে।
স্থানীয় সময় ৭:৩০ মিনিটে শুরু হওয়া এ মাহফিলে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
উল্লেখ্য, এ কেন্দ্রের উদ্যোগে পবিত্র ঈদে মাবআস উপলক্ষেও বিশেষ মাহফিলের আয়োজন করা হবে। যে অনুষ্ঠানটি লন্ডনের মুসলমানদের উপস্থিতিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আগামী ৩০শে জুন পালিত হবে।#806502