নাসিরিয়া’হ দারুল কোরআন ইনস্টিটিউটের প্রধান জনাব রায়াদ আদনান আল-নাসেরী বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে এ তথ্য প্রকাশ করে বলেন: এ প্রশিক্ষণ কোর্সটি আগামী ২৫শে জুন হতে এ ইনস্টিটিউটের কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং দীর্ঘ দুই মাস যাবত অব্যাহত থাকবে।
তিনি বলেন: এ প্রশিক্ষণ কোর্সটি ইরাকের প্রধানমন্ত্রী ‘নূরী মালেকী’র কার্যালয়ের সাথে সম্পৃক্ত যিকার প্রদেশের নারীকল্যান বিষয়ক সংস্থার সহযোগিতায়, এ সংস্থার প্রধান জনাবা নাহেদাহ হামিদের অনুমতি লাভের পর আয়োজিত হবে।
জনাব রায়াদ আদনান বলেন: এ প্রশিক্ষণ কোর্সে যে সকল ক্লাসের আয়োজন করা হয়েছে তন্মধ্যে রয়েছে: ৩০তম পারা মুখস্ত করা, তাজবিদ প্রশিক্ষণ এবং বিভিন্ন আয়াতের তফসির। যিকার প্রদেশের নারীকল্যান বিষয়ক সংস্থার নারী কর্মকর্তারা এবং এ প্রদেশের অভিভাবকহীন নারীরা এ কোর্সে অংশগ্রহণ করবেন।#806481