দৈনিক Times of Oman এর বরাত দিয়ে বার্ত সংস্থা ইকনার রিপোর্ট: সুলতান কাবুস ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক হাবিব বিন মুহাম্মাদ আল-রিয়ামি উক্ত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করবেন। হেফজ ও তাজবীদ ভিত্তিক এ প্রতিযোগিতা সর্বমোট পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়।
সুলতান কাবুস ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র প্রতিটি বিভাগ হতে ৩ জনকে বিজয়ী প্রতিযোগী হিসেবে ঘোষণা করবে এবং পবিত্র রমজান মাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদেরকে পুরস্কৃত করবে।
উল্লেখ্য, ওমানের কুরআন শিক্ষার্থীদেরকে উত্সাহিত করার উদ্দেশ্যে আয়োজিত এ জাতীয় কুরআন প্রতিযোগিতার এবারের পর্বে সর্বমোট ১৬৭ জন মেয়ে ও ছেলে প্রতিযোগী প্রতিদ্বন্দিতা করে।#807069