Mauritanie-web এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কোর্সটি ‘ইসলাম ও বর্তমান যুগের সমস্যাবলি’ শীর্ষক শিরোনামে মৌরিতানিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এদেশের পেশ ইমামগণ ও কোরআনিক শিক্ষকদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
সন্ত্রাসবাদ ও উগ্রতার মোকাবেলা, উগ্রতাবাদীদের ফাঁদ হতে মুসলিম যুবকদেরকে বাঁচিয়ে রাখা এবং অন্যান্য ধর্মের অনুসারীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি যুবকদেরকে আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা এ কোর্সের অন্যতম লক্ষ্য।
এছাড়া এ কোর্সে, সামাজিক ও ব্যক্তিগত স্বার্থ রক্ষায় ইসলামের ভূমিকা এবং আয়াত ও রেওয়ায়েতের দৃষ্টিতে মানবিক মূল্যবোধ ইত্যাদি বিষয়বস্তুর উপর আলোচনা করা হবে।#807765