IQNA

জর্ডানে নারীদের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন

23:01 - June 14, 2011
সংবাদ: 2138379
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: নারীদের ষষ্ঠ আন্তর্জাতিক হেফজ, কারায়াত ও তাফসিরে কোরআন প্রতিযোগিতা গত ১২ই জুন হতে জর্ডানে শুরু হয়েছে।
জর্ডানে প্রকাশিত ‘আল-দস্তুরে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা জর্ডানের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জর্ডানের রানী ‘রানিয়া আব্দুল্লাহ’র পৃষ্ঠপোষকতায়, জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত ‘আব্দুল্লাহ বিন হুসাইন’ মসজিদের সাথে সম্পৃক্ত সাংস্কৃতিক ও ইসলামি অডিটোরিয়ামে শুরু হয়েছে।
এবারের পর্বে জর্ডানসহ ২৭টি আরবি ও ইসলামি দেশের ৩০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করছেন। প্রতিযোগীরা হেফজ (পরিপূর্ণ কোরআন, ২০ পারা ও ১০ পারা) কারায়াত ও তাফসির বিভাগে পরস্পরের প্রতিদ্বন্দিতা করবেন।
এদিকে জর্ডানের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত নারী বিষয়ক পরিষদের প্রধান ‘এ’তেদাল আল এবাদি’ রবিবার এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় তিনি পবিত্র কোরআন হেফজ, তেলাওয়াত ও তাফসির শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি হাফেজদের পরকালীন বিশেষ পুরস্কার ও সওয়াবের কথা উল্লেখ করে বলেন: পবিত্র কোরআনের হাফেজগণ, দুনিয়া ও আখেরাতে মহান আল্লাহর নিকট বিশেষ স্থানের অধিকারী।
উল্লেখ্য এ প্রতিযোগিতা ‘আল-হাশেমী’ শিরোনামে অনুষ্ঠিত হয়।#807714
captcha