IQNA

ওমানে সর্বপ্রথম আন্তর্জাতিক ইসলামি ব্যাংকিং শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে

23:47 - June 17, 2011
সংবাদ: 2139469
আন্তর্জাতিক বিভাগ: ওমানে সর্বপ্রথম আন্তর্জাতিক ইসলামি ব্যাংকিং শীর্ষক সম্মেলন আগামী ২০শে জুন তুরস্কের সল্যুশন্স আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে এদেশের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Zawya এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন সংস্থার বিষেশজ্ঞ মণ্ডলী ও বক্তাগণ উপস্থিত থেকে বর্তমান অর্থনৈতিক সিস্টেমকে ইসলামি শরিয়ত ভিত্তিক সিস্টেমে রূপান্তরিত করার বিষয়ে পর্যালোচনা করবেন।
আন্তর্জাতিক ইসলামি অর্থনীতি ফাউন্ডেশনের সভাপতি মাবিদ আল-জারহি এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ’তে ওমানে ইসলামি ব্যাংকিং পদ্ধতি চালু করার বিষয়েও আলোচনা ও পর্যালোচনা করা হবে।
এ সম্মেলন এদেশের বাদশাহ’র নির্দেশে ইসলামি শরিয়ত মোতাবেক ব্যাংকিং সিস্টেম চালু করার লক্ষ্যে আয়োজিত হচ্ছে।#809392
captcha