IQNA

কিরঘিজিস্তানে হযরত আলী (আ.) এর জন্মবার্ষিকী পালিত

22:00 - June 18, 2011
সংবাদ: 2140144
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: কিরঘিজিস্তানে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এদেশের রাজধানি বিশকেকে ইমাম আলী মসজিদে হযরত আলী (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করা হয়েছে।
কিরঘিজিস্তান হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ অনুষ্ঠান গত ১৬ই জুন সন্ধ্যায় কিরঘিজিস্তানে অবস্থানরত ইরানি কালচারাল কাউন্সেলর, ইরানি দূতাবাসের কর্মকর্তাগণ, আল মুস্তাফা (স.) বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং বিশকেকে বসবাসরত ইরানি, আফগানি ও স্থানীয় আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৭টা শুরু হয় এবং ৮:৩০ মিনিট অবধি অব্যাহত থাকে।
অতঃপর এ মসজিদের পেশ ইমাম ও বিশিষ্ট শিয়া আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ঈমানি, ইরানি কালাচারাল কাউন্সেলর মুহাম্মাদ হুসাইন আবেদীনী, ইমাম আলী (আ.) এর নৈতিক বৈশিষ্ট্যাবলি ও তার সুমহান মর্যাদার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
বলাবাহুল্য, যারা মুত্তাকীদের মাওলা আলী (আ.) এর সমনামের অধিকারী তাদেরকে এ অনুষ্ঠান শেষে ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ হতে বিশেষ পুরুস্কার প্রদান করা হয়।#810004
captcha