পূর্ব ও দক্ষিন-পূর্ব এশিয়া হতে প্রেরিত ইকনা সংবাদদাতারা রিপোর্ট: থাইল্যান্ডের মাহানাক কম্যুনিটির উদ্যোগে এদেশের শিশুদের গ্রীস্মকালীন বিশেষ কুরআন প্রশিক্ষণ কোর্স ও অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
এ সকল কর্মসূচী প্রাণবন্ত পরিবেশে, শিশুদের প্রশিক্ষণের অত্যাধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শিশুদের প্রাথমিক জ্ঞানের দিক থেকে শক্তিশালী করা ও স্কুলে ভর্তি হওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করার লক্ষ্যে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।#810595