IQNA

ফিলিপিনে আনন্দ মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে ইমাম আলী (আ.) এর জন্মবার্ষিকী পালিত

23:24 - June 19, 2011
সংবাদ: 2140834
সাংস্কৃতিক বিভাগ: ফিলিপিনে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আমিরুল মু’মিনীন হযরত আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠান গত বৃহস্পতিবার (১৬ই জুন) ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে এবং ম্যানিল ইসলামি ছাত্র সংঘের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে ম্যানিলে বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক ইরানি ছাত্র অংশগ্রহণ করে। হুসাইন দিউসালার কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের পর ফিলিপিনে অবস্থানরত ইরানি কালচারাল কাউন্সেলর এক সংক্ষিপ্ত বক্তব্যে হযরত আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সকলকে মোবারকবাদ জানান।
ইসলামি ছাত্র সংঘের সদস্য মীর হায়দারী মোবারকবাদ জ্ঞাপনের পর হযরত আলী (আ.) এর শানে রচিত সংক্ষিপ্ত একটি লেখা পাঠ করেন। অতঃপর আল-মোস্তফা কলেজের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুসাভী হযরত আলী (আ.) এর ফজিলত বর্ণনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।#810215
captcha