IQNA

বেলজিয়ামে হেফজ ও কুরআন প্রশিক্ষণ বিষয়ক শর্ট কোর্সের আয়োজন

23:46 - June 20, 2011
সংবাদ: 2141534
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: হেফজ, তেলাওয়াত এবং ইসলামি জ্ঞান বিষয়ক শর্ট কোর্স আগামী ১৫ই জুলাই বেলজিয়ামের ভার্ভাইর্স শহরে শুরু হবে।
Islamic-events ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হেফজ ও তেলওয়াত বিষয়ক এ শর্ট কোর্সটি গ্রীস্মকালীন কর্মসূচীর আওতায় বেলজিয়ামের ভার্ভাইর্স শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত কোর্সসমূহে অংশগ্রহণে ইচ্ছুকগণ ইন্টারনেটে নাম নিবন্ধন পূর্বক স্থানীয় সময় দুপুর ১২টা হতে সন্ধ্যা ৭টা নাগাদ উক্ত ক্লাসসমূহে অংশগ্রহণ করতে পারে।
এছাড়া ১০ থেকে ১২ বছরের কিশোরদের বিশেষ ইসলাম শিক্ষার ক্লাস আগামী ১৮ই জুলাই হতে ২৭শে জুলাই নাগাদ এ ইসলামি কেন্দ্রে অব্যাহত থাকবে।
যে সকল কর্মসূচী এ কোর্সে হাতে নেয়া হয়েছে তম্মধ্যে, কুরআন পাঠ ও কারায়াত পদ্ধতি হাদীস শাস্ত্র, ইসলামি আইন, ইসলামের দৃষ্টিতে ওয়াজ ও খোতবা, ইউরোপের মুসলমানদের অধিকার, সমাজের উন্নতি কল্পে ধর্মের ভূমিকা ইত্যাদি বিষয়ের উপর পর্যালোচনা করা হবে।#811089
captcha