IQNA

ইরাকে উস্তাদ শুয়াইশা’র স্মরণে কোরআন মাহফিলের আয়োজন

23:36 - June 26, 2011
সংবাদ: 2144807
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ইরাকের যিকার প্রদেশের কেন্দ্রীয় শহর নাসিরিয়াহ’র দারুল কোরআন ইনস্টিটিউট আজ ২৬শে জুন মিসরের শেইখুল কোররা আবুল আইনাইন শুয়াইশা’র ওফাত স্মরণে এক কুরআন মাহফিলের আয়োজন করেছে। মাহফিলটি উক্ত ইনস্টিটিউটের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
নাসিরিয়াহ শহরের দারুল কুরআন ইনস্টিটিউটের প্রধান রায়াদ আদনান আল নাসেরী ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা উল্লেখ করে বলেন: এ মাহফিল প্রাদেশিক কর্মকর্তাগণ ও ইরাকের বিশিষ্ট কারীগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের প্রতি আমন্ত্রণ পত্র প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন: নাসিরিয়াহ শহরের দারুল কুরআন ইনস্টিটিউটের পক্ষ থেকে ইরাকের জাতীয় সংসদের সদস্য শেইখ মুহাম্মাদ মাহদী আল নাসেরীকে এ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
জনাব আল নাসেরী বলেন: উপস্থিত ক্বারীগণ এ কুরআন মাহফিলে উস্তাদ শুয়াইশা’র আত্মার প্রশান্তির জন্য পবিত্র কুরআন তেলাওয়াত করবেন।
উল্লেখ্য, মিসরের শীর্ষস্থানীয় ক্বারী ও মিসরের ক্বারী ও হাফেজ ইউনিয়নের প্রধান গত বৃহস্পতিবার, (২৩শে জুন) কায়রো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।#815274
captcha