Saphirnews এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ‘ইসলাম ও যুব সমাজ’ শীর্ষক আলোচনা সভা মালদিন অঞ্চলের ইসলামি কেন্দ্র ও আল্প মার্টিম অঞ্চলের মুসলিম ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ অনুষ্ঠান মাগরীবের নামাযের পর স্থানীয় মুসলমান ও নাইস শহরের আলেমগণ এবং ফ্রান্সের বেশ কিছু ইসলামি কেন্দ্রের প্রতিনিধিগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
এ সভায় ইসলামে যুবকদের ভূমিকা, যুবকদের বিষয়ে মহানবী (স.) এর দৃষ্টিভঙ্গী, মহানবী (স.)-এর হাদীসে যুব সমাজ ও ইসলামি দেশসমূহে মুসলিম যুবকদের অবস্থান ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা হবে।#815403