IQNA

ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার মান আমার ধারণার উর্ধ্বে

22:55 - July 03, 2011
সংবাদ: 2148333
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আয়োজনের মান ও বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত ক্বারী ও হাফেজদের উপস্থিতি আমার ধারণার উর্ধ্বে ছিল। আমি বিনা দ্বিধায় স্বীকার করছি যে, এ প্রতিযোগিতায় স্থান লাভ করা সহজ হবে না।
ইরানের আওকাফ ও দাতব্য বিষয়ক সংস্থা কর্তৃক আয়োজিত ২৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আলবেনিয়ান প্রতিযোগী আহমাদ কাযেম শাহী বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা উল্লেখ করে বলেছেন: আমি প্রথমবারের মত ইরানে আয়োজিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি এবং এখানে আমি দক্ষ ও প্রখ্যাত অনেক ক্বারীদের সাথে পরিচিত হয়েছি।
তিনি বলেন: আমি ধারণাও করতে পারেনি যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা এমন মান সম্পন্নভাবে আয়োজিত হতে পারে। সুতরাং এ কথা অকপটে স্বীকার করতে পারি যে, এ প্রতিযোগিতায় স্থান লাভ করা অত্যন্ত কঠিন হবে। প্রকৃতপক্ষে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রত্যেক ক্বারী ও হাফেজের জন্য এ সুযোগের সৃষ্টি করে যাতে তারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত ক্বারী ও হাফেজদের অভিজ্ঞতা হতে উপকৃত হতে পারে।
তিনি তার কুরআন শিক্ষা সম্পর্কে বলেন: প্রথমে আমি আমার পরিবারের নিকট হতে কুরআন পড়া শিখি। অতঃপর আলবেনিয়ার ইলাহিয়্যাত কলেজে ভর্তি হই এবং সেখানে পবিত্র কুরআন মুখস্থ করা শুরু করি। এ কলেজে অধ্যায়ন শেষে আমি পবিত্র কুরআনের অর্ধেক মুখস্থ করতে পেরেছি।#818692
captcha