IQNA

দুবাইয়ে হেফজে কুরআন ফাউন্ডেশনের কার্যক্রম শুরু

23:49 - July 06, 2011
সংবাদ: 2150297
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: পবিত্র কুরআন প্রশিক্ষণ ও হেফজ বিষয়ক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে দুবাইয়ে হেফজে কুরআন ফাউন্ডেশন চালু করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে প্রকাশিত দৈনিক ‘আল-খালিজে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: দুবাইয়ের ধর্ম ও দাতব্য বিষয়ক কার্যালয়ের প্রধান হামদ বিন শেইখ আহমাদ আল শাইবান উক্ত কুরআনিক ফাউন্ডেশনের কার্যক্রমের অনুমোদন দানের সাথে সাথে ঘোষণা করেছেন যে, ‘আল-আব্দুলী’ শীর্ষক ফাউন্ডেশনটি বিষয় ভিত্তিক পবিত্র কুরআন প্রশিক্ষণ ও এর হেফজ বিষয়ে কার্যক্রম চালাবে।
তিনি বলেন: এ ফাউন্ডেশন ‘আব্দুল্লাহ্ আল-আব্দুলী’ নামক জনৈক ব্যক্তি কর্তৃক দাতব্য কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং এ ফাউন্ডেশন হতে প্রদত্ত সকল প্রকার সেবা বিনামূল্যে প্রদান করা হবে।
দুবাইয়ের ধর্ম ও দাতব্য বিষয়ক কার্যালয়ে ইসলামি সংস্থাসমূহ বিষয়ক পদে দায়িত্ব পালনকারী সালাহুদ্দীন আব্দুর রহমান আল-মুখিত এ সম্পর্কে বলেছেন: প্রাথমিকভাবে কুরআন প্রশিক্ষণ ও হেফজ প্রশিক্ষণের জন্য এ ফাউন্ডেশনকে অনুমোদন দেয়া হয়েছে।
তিনি বলেন: প্রাপ্ত অনুমোদনের ভিত্তিতে নির্ধারিত শর্তাবলি মেনে উক্ত ফাউন্ডেশন স্বীয় কার্যক্রম শুরু করতে পারে।#820502
captcha