IQNA

আয়াতুল্লাহ্ মুহাম্মাদ মাহদী মুহান্দেসী’র ইন্তেকাল

23:31 - July 19, 2011
সংবাদ: 2156641
আন্তর্জাতিক বিভাগ: হাওযা ইলমিয়া’র বিশিষ্ট শিক্ষক আয়াতুল্লাহ মুহাম্মাদ মাহদী মুহান্দেসী গতকাল (১৮শে জুলাই) হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হাওযা ইলমিয়াহ (উচ্চতর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান) কোমে’র দর্শন ও ইরফান শাস্ত্রের বিশিষ্ট উস্তাদ আয়াতুল্লাহ্ মুহাম্মাদ মাহদী মুহান্দেসী –যিনি আয়াতুল্লাহ আল-উজমা জাওয়াদী আমুলী, আয়াতুল্লাহ আল-উজমা সুবহানী, আয়াতুল্লাহ মিশকিনীসহ হাওযা ইলমিয়াহ’র অন্যান্য শিক্ষকদের সান্নিধ্যে শিক্ষা লাভ করেছেন- গতরাতে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
হযরত আয়াতুল্লাহ মুহাম্মাদ মাহদী মুহান্দেসী ছিলেন হাওযা ইলমিয়াহ কোমে’র বিশিষ্ট একজন শিক্ষক। তিনি ১৩৩২ ফার্সী সনে আবাদেহ শহরে জন্মগ্রহণ করেন এবং ১৩৫৪ সালে হাওযা ইলমিয়ায় প্রবেশ করেন।#827802
captcha