IQNA

আলজেরিয়ায় ২০১১ সালে তিন শতাধিক লোকের ইসলাম গ্রহণ

22:20 - July 26, 2011
সংবাদ: 2160539
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: আলজেরিয়ার আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, গত ৬ মাসে এদেশে ১৩৪ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
Lexpressiondz এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আলজেরিয়ার আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ইয়াহিয়া দৌরি এ কথা উল্লেখ করে বলেন: অধিকাংশ নব মুসলিম ফরাসী এবং খ্রীষ্টান ধর্মের অনুসারী, যারা ব্যবসার কারণে আলজেরিয়ায় অবস্থান করছিলেন। তারা মুসলমানদের সাথে পরিচয় ও ইসলাম ধর্মের শিক্ষার সাথে পরিচিতি লাভের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
তিনি বলেন: আলজেরিয়ায় বসবাসরত যে সকল চাইনিজ ব্যবসায়ী ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অবশ্য যে পরিসংখ্যান আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে ঘোষণা করা হয় তা বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান হতে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ঘোষণা করা হয়। এদের মধ্যে অনেক নব মুসলিম রয়েছে যারা নিজেদের নাম ঘোষণা করেনি। সুতরাং নব মুসলিমদের সংখ্যা ঘোষিত সংখ্যা অপেক্ষা অনেক বেশী।#831028
captcha