IQNA

১লা আগস্ট তাতারেস্তান ও রাশিয়ায় রমজান মাসের প্রথম তারিখ

6:33 - July 31, 2011
সংবাদ: 2162259
সাংস্কৃতিক বিভাগ: তাতারেস্তানের Altemevsk অঞ্চলের মসজিদসমূহের পেশ ইমামগণের সভায় ঘোষণা করা হয়েছে যে পবিত্র মাহে রমজান আগামীকাল ১লা আগস্ট হতে শুরু হতে যাচ্ছে।
Islam.ru এর বরাত দিয়ে বলকান অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ সভা গত বৃহস্পতিবার (২৮শে জুলাই) পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে ফাখরুদ্দীন মসজিদে অনুষ্ঠিত হয়।
এ সভায় আলটিমেভ্স্ক অঞ্চলের মুসলমানদের সমস্যা সামাধানকারী অধিদপ্তরের কর্মকর্তা রাফিক আহমাদোভ পবিত্র রমজান মাসের ফজিলত, বিভিন্ন আমলের সওয়াব –বিশেষতঃ তাহজ্জুদের নামায- শবে ক্বদর ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
তিনি আরো বলেন: এ বছর ইফতার অনুষ্ঠান ফাখরুদ্দীন, আক্বসু, উরসালী ও বেগাশ মসজিদে অনুষ্ঠিত হবে।#833852
captcha