Islamsng এর বরাত দিয়ে মধ্য এশিয়া হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ সভা ককেশাস মুসলমানদের বিভিন্ন সমস্যা সমাধানকারী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
ককেশাস মুসলমানদের কার্যালয়ের প্রধান আল্লাহ শাকুর পাশাযাদেহ গত বৃহস্পতিবার (২৮শে জুলাই) উক্ত সভায় বক্তৃতাকালে বলেন: নরওয়েতে সন্ত্রাসী হামলা, সভ্যতার দাবীদার দেশসমূহের নৈতিক ও মানবিক অধিকার লঙ্ঘনের বিষয়টিরই প্রমাণ স্বরূপ।
তিনি বলেন: পশ্চিমা দেশসমূহে যারা পবিত্র কুরআনে অগ্নি সংযোগ ও ইসলামের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এবং নিজেদেরকে সভ্য জাতি হিসেবে পরিচয় করে, যখন তারা নৈতিকতা ও আধ্যাত্মিক দিক থেকে সম্পূর্ণ শূণ্য।#833798