IQNA

ভারতে ‘রমজানুল মোবারক শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হবে

6:36 - July 31, 2011
সংবাদ: 2162261
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ‘রমজানুল মোবারক’ শীর্ষক ধর্মীয় সভা আগামীকাল ১লা আগস্ট মুম্বাইয়ের মাজঘাওন অঞ্চলের বুরহানী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ সেমিনার আগামীকাল সোমবার ১লা আগস্ট স্থানীয় সময় সকাল ১০টায় বুরহানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। এতে বিশেষতঃ পবিত্র রমজান মাসের প্রভাব ও উপকারিতার বিষয়টি পর্যালোচিত হবে।
এ সেমিনার পাঁচ বছর পূর্ব হতে প্রতিবছর রমজান মাসের শুরুতে উক্ত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিবছর গবেষক, শিক্ষক ও ছাত্রগণ মানুষের শরীরের উপর রোজার প্রভাব ও উপকারিতার উপর রচিত স্বীয় প্রবন্ধ ইংরেজী, উর্দু ও হিন্দী ভাষায় উপস্থাপন করে থাকে।#833538
captcha