IQNA

জুমআর নামায আদায় করতে মসজিদুল আকসায় লক্ষ লক্ষ মুসল্লির সমাগম

22:57 - August 27, 2011
সংবাদ: 2177688
আন্তর্জাতিক বিভাগ: ৩ লক্ষাধিক ফিলিস্তিনী পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারে (গতকাল) জুমআর নামায মসজিদুল আকসাতে আদায় করেছেন।
CPI এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মসজিদুল আকসায় নামায আদায়ে মুসলিম মুসল্লীদেরকে বাধা দানের উদ্দেশ্যে জায়নবাদী ইসরাইল কর্তৃক কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও গতকাল (২৬শে আগস্ট) বাইতুল মোকাদ্দাসের বাসিন্দা ৩ লক্ষাধিক ফিলিস্তিনী মুসলমান প্রথম কেবলায় উপস্থিত হয়ে জুমআর নামায আদায় করেছেন।
মসজিদুল আকসার খতিব শেইখ আকরামা সাবরী লক্ষ লক্ষ ফিলিস্তিনীর সরব উপস্থিতিকে যারা মসজিদুল আকসাকে নিজেদের নামে করে নিতে অপচেষ্টা চালাচ্ছে তাদের জন্য দাঁতভাঙ্গা জবাব হিসেবে আখ্যায়িত করেছেন।
এদিকে গতকাল জুমার নামায শেষে আওকাফ ও মীরাসে কুদস সংস্থা কর্তৃক প্রকাশিত বিবৃতিতে ইসরাইলী নিরাপত্তা বেষ্টনীকে উপেক্ষা করে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে মসজিদুল আকসায় জুমার নামায অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।#850449
captcha