IQNA

ফিলিপাইনে হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

23:03 - August 27, 2011
সংবাদ: 2177691
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: পবিত্র কুরআনের হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা গতকাল ২৬শে আগস্ট ফিলিপাইনের রাজধানী ম্যানিলে অনুষ্ঠিত হয়েছে।
KUNA এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা ফিলিপাইনে অবস্থিত কুয়েতি দূতাবাসের উদ্যোগে ফিলিপাইনের জাতীয় মুসলিম পরিষদের সহযোগিতায় আয়োজিত হয়েছে।
ফিলিপাইনে কুয়েতি রাষ্ট্রদূত ওয়ালিদ আল-কান্দারী বলেন: মুসলমানদের মাঝে বিশেষতঃ ফিলিপাইনের মুসলমানদের মাঝে সম্পর্ক বিস্তারের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ফিলিপাইনের ধর্মমন্ত্রী উমাইর লোকমান কুয়েতি দূতাবাস কর্তৃক এ প্রতিযোগিতা আয়োজনের চেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন: এ ধরণের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ফিলিপাইনের মুসলমানরা পবিত্র কুরআন এবং তার শিক্ষা সম্পর্কে অধিক অবগতি লাভ করার সুযোগ পাবে।#850366
captcha