রয়টার্সের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আলেক্সান্ডারিয়া লাইব্রেরীর পক্ষ হতে ঘোষণা করা হয়েছে যে, স্বৈরাচারী হোসনি মোবারকের বিরুদ্ধে এ দেশের জনগণের বিক্ষোভ ও এ বিপ্লবে নিহতদের উপর বিভিন্ন সচিত্র ডক্যুমেন্ট ইন্টারনেটে প্রকাশ করা হবে।
আলেক্সান্ডারিয়া গ্রন্থাগারের কর্মকর্তা মাহমুদ ইজ্জাত এক বিবৃতি প্রকাশ পূর্বক ঘোষণা দিয়েছেন: বিপ্লবের বিভিন্ন সময় গৃহীত ছবি, ভিডিও ফুটেজ, ব্যাঙ্গ চিত্র, দৈনিকসমূহের বিভিন্ন সংখ্যায় প্রকাশিত খবরা-খবর ও প্রতিবেদন, বিপ্লবের উপর নির্মিত বিভিন্ন সংগীত ও বক্তৃতা ইত্যাদি ডক্যুমেন্টস প্রকাশ করা হবে।
তিনি বলেন: modernegypt.bibalex.org ওয়েব সাইট ভিসিট করে ইউজারগণ মিসরের বিপ্লবের উপর প্রকাশিত উক্ত ডক্যুমেন্টসমূহ দেখতে পারবেন।#856320