IQNA

কায়রোয় মার্কিন দূতাবাসে হামলার বিষয় নাকচ করেছে মিশর

12:01 - September 13, 2011
সংবাদ: 2186456
আন্তর্জাতিক বিভাগ: মিশরের বিক্ষুব্ধ জনতা কর্তৃক কায়রোয় অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা শীর্ষক খবর নাকচ করে দিয়েছে মিশর স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মিসরের আল-ইয়াওম আল-সাবে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল মুখপাত্র মারওয়ান মুস্তাফা বলেছেন: কায়রোয় অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা ও তা দখল করে নেয়ার ব্যাপারে কোন পদক্ষেপ বিক্ষুব্ধ জনতা কর্তৃক গৃহিত হয়নি। মুষ্টিমেয় কিছু লোক মার্কিন দূতাবাসের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করলেও তা দ্রুত শেষ হয়ে যায়।
শেইখ আব্দুল্লাহ উমার বিন আব্দুর রহমান তার পরিবারের সাথে, যুক্তরাষ্ট্রে তার গ্রেপ্তারকৃত পিতার মুক্তির দাবীতে মার্কিন দূতাবাসের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, তিনি বলেন: গত শুক্রবারের বিক্ষোভে অংশগ্রহণকারীদের একটি দল মার্কিন দূতাবাস দখল করে নেয়ার চেষ্টা চালায় কিন্তু নিরাপত্তা বাহিনী’র হস্তক্ষেপে তারা ব্যর্থ হয়।
মিসরের নিরাপত্তা বাহিনীর সাবেক সহকারী প্রধান ফুয়াদ আল্লাম বলেন: বর্তমানে নিরাপত্তা ও রাজনৈতিক দিক দিয়ে মিশর খুবই স্পর্শকাতর সময় অতিক্রম করছে এবং এদেশের জনগণ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ।
তিনি বলেন: ইসরাইলী দূতাবাস দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য এবং জায়নবাদী ইসরাইল কর্তৃক ৫ জন মিশরীয় সৈন্য নিহত হওয়ার বিষয়টির প্রতি কোনরূপ গুরুত্ব প্রদান না করা মিসরের জনগণের যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবের মূল কারণ।#859017
captcha