ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থার রিপোর্ট: জর্দানের অর্থডক্স পুরোহিত এশিয়ার ধর্ম ও সংস্কৃতির সংলাপ আন্তর্জাতিক সম্মেলন বলেন: একটি সক্রিয় এবং কার্যকর সংলাপের জন্য আমাদেরকে ধর্মের গোড়ায ফিরে যেতে হবে এবং তখনই আমরা বুঝতে পারব যে ধর্মসমূহের মাঝে কত মিল রযেছে।
তিনি পবিত্র কোরআনের একটি আয়াত যাতে নবীগণের নাম বর্ণিত হয়েছে যেমন: ইব্রাহীম, মূসা, ইসহাক, ইয়াকুব, ইউসুফ এবং সুলাইমান(সাঃ)ইঙ্গিত করে বলেন: এই নবীগণ সম্পর্কে পবিত্র কোরআনে যা বর্নিত হয়েছে তা খ্রিস্টানদের বাইবেলেও বর্ণিত হয়েছে।
বিশপ কারমাশ বলেন: আমরা যখন পবিত্র কোরআনের সূরা মারিয়াম পড়ি তখন মনে হয় যেন বাইবেল পড়ছি এবং পবিত্র কোরআন বাইবেলের চেযে আরো সুন্দভাবে হযরত মারিয়ামের জীবন বর্ননা করেছে।
তিনি বলেন: আমাদেরকে ধর্মের একই বিষযের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে তাহলে আমরা ধর্মসমূহের মধ্যে গঠণমূলক সংলাপ করতে সক্ষম হব।
তিনি সমালোচনা করে বলেন: বিভিন্ন ধর্মের অনুগামীদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটাতে আমদেরকে ঐতিহাসিক সত্য ঘটনা সম্পর্কে জানতে হবে।
859259