IQNA

মসজিদুল আকসায় হামলার বিষয়ে সতর্ক করে দিল আকসা ফাউন্ডেশন

19:32 - September 18, 2011
সংবাদ: 2189445
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: আকসা মীরাস ও আওকাফ ফাউন্ডেশন (AFEH) চলতি সপ্তাহে ইহুদীদের একটি দল কর্তৃক কথিত হযরত সুলাইমান (আ.) উপাসনালয় নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষে মসজিদুল আকসার উপর হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছে।
Palestine Info এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আকসা ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে যে, বেশ কয়েকটি ইহুদী সংস্থা ‘উপাসনালয় নির্মাণ মুভমেন্ট’ নামক একটি দল গঠন পূর্বক ভার্চুয়াল বিশ্বে ব্যাপক প্রচার করে আজ কুদসে অনুষ্ঠিত ‘মা’বাদ’ সম্মেলনে অংশগ্রহণের জন্য ইহুদীদেরকে আমন্ত্রণ জানিয়েছে।
এ আমন্ত্রণে ইহুদীদেরকে বলা হয়েছে তারা যাতে সম্মেলনের দিন (আজ) দুপুরে মসজিদুল আকসার উপর হামলা চালায়।
আকসা ফাউন্ডেশন ঘোষণা করেছে যে, জায়নবাদী ইসরাইলের উপপ্রধানমন্ত্রী সিলভান শালোমও মসজিদুল আকসার ধ্বংস করে দেয়া স্থানের উপর উপসানলয় নির্মাণকাজ দ্রুত যাতে শুরু হয় সে বিষয়ে গুরুত্বারোপ করার জন্য অংশগ্রহণ করবেন।
এরই ভিত্তিতে উক্ত বিবৃতিতে আকসা ফাউন্ডেশন জায়নবাদীদের উক্ত পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিতে ফিলিস্তিনীদেরকে সর্বদার ন্যায় মসজিদুল আকসায় উপস্থিত হওয়ার প্রতি আহবান জানিয়েছে।#862042
captcha