IQNA

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে স্বীকৃতি দিল জাতিসংঘ

20:03 - September 18, 2011
সংবাদ: 2189450
আন্তর্জাতিক বিভাগ: লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে জাতিসংঘের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিল জাতিসংঘ।
আল-জাজিরা চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধিগণের দ্বারা গঠিত জাতিসংঘের সাধারণ পরিষদ লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের প্রতিনিধিকে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী মুয়াম্মার গাদ্দাফী সরকারের প্রতিনিধির পরিবর্তে নতুন প্রতিনিধি হিসেবে গ্রহণ করেছে এবং জাতিসংঘের ৬৬তম সভায় অংশগ্রহণের অনুমতি প্রদান করেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদ মোট ১১৪টি পক্ষে, ১৭টি বিপক্ষে এবং ১৫টি নিরপেক্ষ ভোটের ভিত্তিতে লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে স্বীকৃতি প্রদান করে লিবিয়াকে বৈধতা দান করেছে।
এদিকে লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের দু’জন কর্মকর্তা জানিয়েছেন যে, আজ এ সরকারের নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করা হবে।
তাদের ভাষ্যমতে, অস্থায়ী এ সরকার লিবিয়ার বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক দলের ৩০ জন পুরুষ ও নারী প্রতিনিধির দ্বারা গঠিত হবে।
বলাবাহুল্য, গত সপ্তাহের রবিবার লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের সহকারী প্রধান ঘোষণা করেছেন যে, এ সরকার আগামী দশদিনের মধ্যে অস্থায়ী সরকার গঠন করবে এবং লিবিয়ার সমস্ত অঞ্চলের উপর নিয়ন্ত্রণ লাভের পর নতুন সরকার গঠন করা হবে।#862049
captcha