IQNA

তেহরানে ইসলামী জাগরণ সম্মেলন সচিবালয় প্রতিষ্ঠিত হবে

19:28 - September 19, 2011
সংবাদ: 2190175
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানি শিয়া নেতা সাজিদ আলী নাকাভী ইসলামী জাগরণ আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তৃতায় বলেন: তেহরানে ইসলামী জাগরণ সম্মেলন সচিবালয় প্রতিষ্ঠিত হওয়া দরকার।
ইরানী কুরআন বিষয়ক বার্তা সংস্থা (ইকনার)রিপোর্ট: পাকিস্তনি শিয়াদের নেতা সাজিদ আলী নাকাভী বলেন: তেহরানে ইসলামী জাগরণ সম্মেলন সচিবালয় প্রতিষ্ঠিত হলে সেখানে ইসলামী জাগরণের সকল তথ্যচিত্র গচ্ছিত থাকবে।
সাজিদ আলী নাকাভী বলেন: বর্তমানে বিভন্নি দেশে জনগণের যে জাগরণ দেখা যাচ্ছে তা মূলত ইসলামী জাগরণ এবং আমাদের দায়িত্ব হল তাদেরকে সহায়তা করা।
নাকাভী বলেন: প্রতিটি জাতি বিপ্লবের সমযে শ্লোগান দেয় আর এই শ্লোগান থেকেই বোঝা যায় যে তারা কি বলতে চাচ্ছে।
উল্লেখ্য এই সম্মেলন ইরানের মহামান্য রাহবার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ীর বক্তৃতার মাধ্যমে শুরু হয়।
863102
captcha