Acturank এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : লিবিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী এর পূর্বে অবৈধভাবে তিউনিশিয়ায় প্রবেশের অপরাধে ছয়মাসে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তিনি তিউনিশিয়া ত্যাগ করে আল-জেরিয়ায় প্রবেশের সময় গ্রেপ্তার হন বলে জানা গেছে।
আল-মাহমুদী স্বৈরাচারী গাদ্দাফী সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে গঠিত আন্তর্জাতিক অপরাধ দমন আদালতের তালিকাভূক্ত নয়। কিন্তু তিনি ভিসা ব্যতীত অবৈধভাবে তিউনিশিয়ায় প্রবেশের অপরাধে গ্রেপ্তার হয়েছেন।
বলাবাহুল্য, স্বেচ্ছাচারী গাদ্দাফী’র প্রতি বিশ্বস্ত অনেক লোকই বিগত কয়েক সপ্তাহে নাইজের ও তিউনিশিয়াসহ বিভিন্ন প্রতিবেশী দেশে পালিয়ে যাচ্ছেন। গাদ্দাফী এবং তার পুত্র সাইফুল ইসলামকে খুঁজে বের করার চেষ্টা এখনো পর্যন্ত ব্যর্থ রয়েছে।
এদিকে লিবিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী আরবি এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেছিলেন : তিনি গাদ্দাফী বিরোধীদের সমর্থন নিয়ে তিউনিশিয়ায় পলায়ন করেছিলেন। কিন্তু সাংবাদিকদের ভাষ্যমতে লিবিয়ার জনগণ এ ব্যাপারে সন্দিহান।#866180