Rnw এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : septemb0x নামধারী তুরস্ক বংশোদ্ভূত একদল মুসলিম হ্যাকার গতকাল ওয়াল্ডার্সের ইসলাম বিরোধী মন্তব্য ও এ উগ্র সাংসদ কর্তৃক মিনার নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপ শীর্ষক আবেদন জানানোর প্রতিবাদে তার ওয়েব সাইটি হ্যাক করেছে।
মুসলিম হ্যাকাররা তার ওয়েব সাইটে প্রবেশ পূর্বক পবিত্র কুরআনের বেশ কিছু আয়াত ওয়েব সাইটের ফ্রন্টপেজে লিখে রাখে।
অবশ্য ওয়েব সাইটের পরিচালনাকারী কর্মকর্তারা উক্ত সাইটকে কিছুক্ষণের মধ্যে পূনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়।
বলাবাহুল্য, হল্যান্ড পার্লামেন্টের ইসলাম বিরোধী এ সাংসদ গত বৃহস্পতিবার এদেশে মসজিদের উপর মিনার নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবী জানিয়েছিল।#866748