Hala Focus এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি আন্তর্জাতিক হালাল পন্য বিষয়ক এ মেলা ও সম্মেলনে উপস্থিত হয়ে এ বিষয় ভিত্তিক লেখা প্রবন্ধ উপস্থাপন করবেন এবং উক্ত মেলা পরিদর্শন করবেন।
হালাল পন্য রপ্তানী ও উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানের জন্য এ মেলা একটি সুবর্ণ সুযোগ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাকিস্তানের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সহযোগিতায় এ মেলা ও সম্মেলন আয়োজিত হচ্ছে।
এছাড়া পাকিস্তানের জাতীয় খাদ্য ও প্রযুক্তি সংস্থা, ফয়সালাবাদ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, হালাল পন্য পরীক্ষাগার এবং লাহোর পশু চিকিত্সা বিশ্ববিদ্যালয় এ সম্মেলন ও মেলা আয়োজনে সহযোগিতা করছে।#875465