IQNA

আব্দুল্লাহ সালেহ ইমেন থেকে বাহির হয়েছে / বিপ্লব বিজয়ের কাছাকাছি

18:52 - October 10, 2011
সংবাদ: 2202543
আন্তর্জাতিক বিভাগ:"আলী আব্দুল্লাহ সালেহ" ইমেন থেকে বের হওয়াতে, দেশটির একজন মানবাধিকার কর্মী বলেছেন: ইমেনের বিপ্লবের বিজয় খুবই নিকটবর্তী এবং শীঘ্রই ভুক্তভোগীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত, হাজির হবে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা) খবর নেটওয়ার্ক "আল আলম" কর্তৃক উদ্ধৃত রিপোর্ট: 'ইমেন মধ্যে মানবাধিকার কর্মী "গাজী আস সামেয়ী বলেন: ইমেন এর স্বৈরাচারী সরকার আলী আব্দুল্লাহ সালেহ, কয়েক মাস পূর্বেলাগা বিস্ফোরণের প্রভাব থেকে বাচার জন্য সার্জারি করতে জার্মানে গিয়েছে এটা ইমেনের যুব উন্নয়ন এবং বিপ্লব বিকাশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
ইয়েমেনি এই আইনজীবী বলেন: ইমেন শান্তিপূর্ণ বিপ্লব অব্যাহত থাকবে এবং ইয়েমেনি নারী এবং পুরুষরা যদি অস্ত্রের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে চেত তাহলে দীর্ঘ দিন পূর্বেই এর সরকারের পতন ঘটত। কেননা সরকারের হুকুমতের ভিত্তি মাকড়সার ঘরের চেয়েও অনেক দুর্বল।
আস সামেয়ী বলেন: ইয়েমেনি নারী ও পুরুষরা শান্তিপূর্ণ উপাযয়ে, ন্যায়নিষ্ঠ ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায়।
এই আইনজীবী বলেন: ইয়েমেনের বিপ্লবী জনগণ তাদের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ উদ্দেশ্য অর্জন করেছেন। অপরদিকে আলী আব্দুল্লাহ সালেহর পতন নিশ্চিত এবং তিনি এবং তার পরিবার দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
আস সামেয়ী জনগণকে অবিরাম শান্তিপূর্ণ প্রতিবাদ ক্রিয়াকলাপ চালিয়ে যাওয়ার উপর জোর দেন এবং তাদেরকে রাজ পথে থকার উপদেশ দেন যাতে দেশ ও জাতি গৃহযুদ্ধের ফাঁদে না পড়ে।
877191
captcha