আলজেরিয়ায় প্রকাশিত দৈনিক আল-শুরুকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জনাব আশরাফী এ সম্পর্কে বলেছেন : এ বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য আমাদের হাতে রয়েছে যে, গাদ্দাফী এবং তার পুত্ররা নারীদের পোশাক পরে বিপ্লবীদের চোখ ফাঁকি দিয়ে পলায়ন করছে।
তিনি মো’তাসিম গাদ্দাফী’র গ্রেপ্তার প্রসঙ্গে পরস্পর বিরোধী খবরের কথা উল্লেখ করে বলেন : লিবিয়ার সাবেক নেতাদের গ্রেপ্তার সম্পর্কে মতামত ব্যক্ত করা অত্যন্ত কঠিন।
তিনি বলেন : লিবিয়ার স্বৈরাচারী নেতার সমর্থকদের বর্তমানে প্রচেষ্টা হচ্ছে তার পলায়নের জন্য সীমান্তবর্তী কিছু কিছু এলাকাকে নিরাপদ রাখা।#879521