ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা) «lorientlejour» ওয়েবসাইটে উদ্ধৃত রিপোর্ট: কপটিক খ্রিস্টান এবং মিশরীয় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে বেশ কিছু বিশিষ্ট নাগরিক নিহত ও আহত হযওয়াতে লেবানের হিজবুল্লাহ গতকাল এক বিবৃতিতে এই অস্থিরতাকে ইসলামী উম্মাহর বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্রের একটি অংশ বলে উল্লেখ করেছেন।
এই বিবৃতির অপর অংশে বলা হয়েছে: মিশরের ঐ ঘটনায় কিছু মিশরীয় নাগরিক হত্যা হয়েছে তা বেদনাদায়ক এবং নি:সন্দেহে এটা আমেরিকার চক্রান্ত। তারা এধরনের ঘটনা ঘাটয়ে জাতিগত, জাতীয় এবং ধর্মীয় ভিত্তিক বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে।
এই বিবৃতির শেষে হিজবুল্লাহ জনগণের কাছে আশা প্রকাশ করেছে যে, তারা যেন শত্রুদের চক্রান্ত সম্পর্কে অবহিত থাকে এবং করা এবং নিজেদের সমস্যা সমাধানের জন্য সংলাপের পাথকে বেছে নেয়।
877574