অনলাইন দৈনিক আল ভিয়ামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সৌদি আরবের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তি ও মধ্যপন্থী মুফতি শেইখ এওয়াজ আল কারনী তার ফেইসবুক পেইজে একজন ইসরাইলী সৈন্যকে গ্রেপ্তারের জন্য এক লক্ষ ডলার পুরস্কারের কথা ঘোষণা করেছেন। ইসরাইলী কারাগারে আটক ফিলিস্তিনীদেরকে ইসরাইলী সৈন্যদের সাথে বিনিময়ের উদ্দেশ্য এ পদক্ষেপ গৃহীত হয়েছে বলে ঐ পেইজে উল্লেখ করা হয়েছে।
ইসরাইলী কারাগার হতে মুক্ত হওয়া ফিলিস্তিনীদেরকে হত্যার জন্য জায়নবাদীদের পক্ষ হতে যে মোটা অংকের পুরস্কার নির্ধারণ করা হয়েছে তার জবাবে এ ঘোষণা দিয়েছে জনাব মুফতি আল কারনী।
উক্ত ঘোষণায় তিনি উল্লেখ করেছেন যে, আমি এখান হতে ঘোষণা করছি যে, যে ব্যক্তি ফিলিস্তিন ভূখণ্ডে কোন ইসরাইলী সৈন্যকে গ্রেপ্তার করতে পারবে –যাতে তার সাথে ফিলিস্তিনী বন্দীদেরকে বিনিময় করা সম্ভব হয়- তাকে এক লক্ষ ডলার সমপরিমাণে অর্থ প্রদান করা হবে।
এ প্রতিবেদনের ভিত্তিতে অনলাইনের এ ঘোষণা, ফেইসবুকে সক্রিয়দের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ পর্যন্ত ৭০০ ইউজার তাকে এহেন পদক্ষেপের জন্য প্রশংসা করেছে।
এছাড়া প্রায় ২০০ জন ইউজার জনাব কারনী’র এহেন সাহসিক পদক্ষেপ ও মুসলিম উম্মাহ’র সহযোগিতায় এহেন সাহায্যের জন্য কৃতজ্ঞা জ্ঞাপন করেছেন।
বলাবাহুল্য, জনাব শেইখ আল কারনী হচ্ছেন সৌদি আরবের একজন প্রভাবশালী মুফতি যিনি বিভিন্ন সময়ে ইসরাইলী নীতির সমালোচনা করেছেন এবং ফিলিস্তিনী জাতির সমর্থনে কথা বলেছেন।#887799