ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা) লেবানে প্রকাশিত "আল ইনতিকাদ" সংবাদপত্র উদ্ধৃত রিপোর্ট: শেইখ আলী ইয়াসীন, লেবাননের ওলামা এসোসিয়েশনের সভাপতি সাম্প্রতিক লেবাননের হিজবুল্লাহর মহাসচিব "সৈয়দ হাসান নাসরুল্লাহর," ভাষণের প্রশংসা করে বলেন: সৈয়দ হাসান নাসরুল্লাহর ঐতিহাসিক ভাষণ মধ্যপ্রাচ্যের বাস্তবতার প্রতিফলন ঘটিয়েছে এবং আমরা এখন তার সাথে ঐক্যবদ্ধভাবে আফগানিস্তান, ইরাক এবং ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার পরাজয়ের ঘোষণা করছি।
শেইখ আলী ইয়াসীন বলেন: আমেরিকা ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আমেরিকায় সৌদি আরবের রাষ্ট্রদূত হত্যা চেষ্টা যে মিথ্যা অপবাদ দিচ্ছে তা প্রমাণ করে যে,আমেরিকা বর্তমানে অনেক দুর্বল এবং ছোট বাচ্চাদের মত খেলা করছে। ইরান আমেরিকার প্রতিটি ষড়যন্ত্র থেকে সফলভাবে বেরিযে এসেছে আর এটাতো অতি তুচ্ছ ও চেলেখেলা ব্যাপার।
লেবাননের ওলামা এসোসিয়েশনের সভাপতি সবশেষে; ইমাম মুসা সাদরের ভাগ্য নির্ধারণের জন্য লিবিয়ার ন্যাশনাল এসেম্বলিকে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিতে বলেছেন।
887597