সৌদি দৈনিক ‘সাবাকে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সৌদি আরবের রাজপরিবারের উপদেষ্টা ‘আব্দুল মুহসেন আল আবিকান’, শেইখ এওয়াজ আল কারনী কর্তৃক প্রতিটি ইসরাইলী সৈন্যকে গ্রেপ্তারের জন্য ১ লক্ষ ডলার পুরস্কারের ঘোষণার বিরোধিতা করেছেন।
আবিকান বলেন : ইসরাইলী সৈন্যদের গ্রেপ্তারের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা একদিক থেকে ওলামাদের এক্তিয়ারে হস্তক্ষেপের পর্যায়ে পড়ে। কেননা এ বিষয়টি আল্লাহর পথে জিহাদের সাথে সম্পৃক্ত।
তিনি বলেন: এ বিষয়টি শরয়ী, বুদ্ধিবৃত্তি ও প্রচলিত নিয়মের দৃষ্টিতে সঠিক নয় এবং সৌদি আরবের স্বার্থ বিরোধী; দুঃখজনকভাবে এ বিষয়টি সৌদি আরব এবং সকল মুসলমানদের ভাবমূর্তী নষ্ট করবে।
বলাবাহুল্য, মুফতি আল কারনী কর্তৃক ১ লক্ষ ডলার নগদ অর্থ পুরস্কারের কথা ঘোষণা দেয়ার পর যুবরাজ ‘খালেদ বিন তাল্লাল’ঘোষণা করেছিলেন যে, যে ব্যক্তি এ ধরনের পদক্ষেপ গ্রহণ করবে তাকে ৯ লক্ষ ডলার প্রদান করা হবে। ফলশ্রুতি সর্বসাকূল্যে ইসরাইলী সৈন্যকে গ্রেপ্তারকারী এক মিলিয়ন (১০ লাখ) ডলার লাভ করবে।#891833