ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (IQNA); ইরাকী কুর্দিস্তান (aknews) সংবাদ সংস্থা উদ্ধৃত, ইরাকের কুর্দিস্তানের দান ও ধর্মীয় মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের দান মন্ত্রণালয় কুর্দিশ ভাষায় পবিত্র কোরআন শরীফ অনুবাদ শুরু করেছে।
এই বোর্ড জোর দিয়েছেন, কুর্দিশ ভাষা চুয়াল্লিশতম ভাষা, সৌদি আরবের সরকার এই ভাষায় পবিত্র কোরআন আনুবাদ করার পদক্ষেপ নিয়েছে।
এই তথ্যের ভিত্তিতে, সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের কুর্দিশ ভাষার দুইজন ছাত্র, এই দেশের সাহায্যে কুর্দিশ ভাষায় কোরআন শরীফ অনুবাদ শুরু করেছে এবং এর জন্য বিশেষ বাজেট বরাদ্দ করা হয়েছে।
পবিত্র কোরআন কুর্দিশ ভাষায় আনুবাদ হওয়ার পর, হাজার হাজার কপি ছাপানো হবে এবং শত শত কপি মসজিদুল হারাম ও মসজিদুল নাবীতে (সা:) আগ্রহীবৃন্দদের জন্য দেওয়া হবে।
#893967