IQNA

তুর্কামানিস্তানে ঈদুল আযহার দিন সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে

22:54 - November 09, 2011
সংবাদ: 2220060
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : তুর্কামানিস্তানের প্রেসিডেন্ট এদেশের জনগণের প্রতি ঈদের শুভেচ্ছা জানানোর পর পবিত্র ঈদুল আযহার দিনকে এদেশে সরকারী ছুটির দিন হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এদেশের জাতীয় রীতি-প্রথার প্রচলন রাখার বিষয়ে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্দেশ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মধ্য এশিয়া হতে প্রেরিত ইকনা সংবাদ দাতার রিপোর্ট : তুর্কামানিস্তানের প্রেসিডেন্ট কুরবান কুলী বোরদী মুহাম্মাদোভ এক শুভেচ্ছা বাণীতে এদেশের জনগণকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
বলাবাহুল্য, তুর্কামানিস্তানে পবিত্র ঈদুল আযহার উত্সব গত ৭ই নভেম্বর এদেশের বিভিন্ন শ্রেণী’র জনগণের উপস্থিতির মধ্য দিয়ে সারা দেশব্যাপী ব্যাপকভাবে অনুষ্ঠিত হয়েছে।#895539
captcha