মধ্য এশিয়া হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : কিরঘিজিস্তানের গ্রান্ড মুফতি ‘চুবাক হাজী জালিলোভ’ এ কথা উল্লেখ করে বলেন : আমি দেশের জনগণকে ঐক্য ও ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক স্থাপনের প্রতি আহবান জানাচ্ছি। মহান আল্লাহর দরবারের কিরঘিজিস্তানের জনগণের জন্য ঐক্য ও সংহতির প্রার্থনা জানাই। আমি আশা করি যে, ঐক্যের প্রাণ ভোমরা আপনাদের কখনই ত্যাগ করবে না এবং আপনাদের অন্তরে সদা অবস্থান করবে।
তিনি বলেন : সৎ ও কল্যাণকর কাজের প্রতি সচেষ্ট হোন, যাতে কেয়ামতের দিন মহান আল্লাহ প্রদত্ত পুরস্কার আপনাদের ভাগ্যে জোটে।
উল্লেখ্য, এদেশের জাতীয় সংসদের সম্মুখে অনুষ্ঠিত ঈদের জামাতে প্রায় ৪০ হাজার মুসুল্লী অংশগ্রহণ করেন।#895556