Tribune ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : নাইজেরিয়ার অন্যতম মুসলিম নেতা ‘ইসমাঈল আব্দুল্লাহ’ এদেশের ‘জিগাভা’ প্রদেশে অনুষ্ঠিত ২৬তম জাতীয় কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে নাইজেরিয়ায় একটি দিনকে ‘কুরআন দিবস’ হিসেবে ঘোষণা দানের জন্য নাইজেরিয়া সরকারের প্রতি আহবান জানিয়েছেন। যাতে ঐ নির্দিষ্ট দিনে সম্মিলিতভাবে ও দলে দলে এদেশের মুসলমানরা কুরআন তেলাওয়াত করতে পারে।
তিনি বলেন : এ ধরণের দিবস নির্ধারণ করা, যুবকদের কুরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী করে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, নাইজেরিয়া’র জাতীয় কুরআন প্রতিযোগিতা এদেশের মুসলিম যুবকদেরকে কুরআন হেফজ ও তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করণ, মুসলমানদের মধ্যকার ঐক্যকে শক্তিশালী করণ ইত্যাদি উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এ প্রতিযোগিতার পূর্ব অধিবেশনে সারা নাইজেরিয়া হতে ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।# 897962