IQNA

ইংল্যান্ডে ইসলামিক সেন্টারে, মহরম মাসের প্রথম দশ দিনের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে

22:56 - November 20, 2011
সংবাদ: 2225691
আন্তর্জাতিক বিভাগ: ইমাম হোসাইন (আ:) শহীদ দিবস উপলক্ষে, মহরম মাসের প্রথম দশ দিনের শোকগাথা অনুষ্ঠান ইংল্যান্ডে, ইসলামিক সেন্টারে, ২৭-শে নভেম্বর থেকে ৬-ই ডিসেম্বর পর্যন্ত প্রতি রাত্রে স্থানীয় সময় অনুযায়ী ২০ টার সময় অনুষ্ঠিত হবে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা), «IC-El» ওয়েবসাইট থেকে রিপোর্ট করেছে: এই শোকগাথা অনুষ্ঠান বিশেষ করে ফার্সি ভাষীদের জন্য অনুষ্ঠিত হবে এবং এই শোকানুষ্ঠানে ইমাম হোসাইন (আ:)-এর ব্যক্তিত্বের বিভিন্ন দিক, আশুরার বিপ্লব এবং কারবালার ময়দানে যারা ইমাম হোসাইন (আ:)-কে সাহায্য করেছিলেন তাদের সম্পর্কে হুজ্জাতুল ইসলাম ওয়াল মোসলেমিন «মোহাম্মদ হাসান আলিমি» বক্তৃতা করবেন।
এবং যারা ফার্সীভাষী নয় তাদের জন্য আশুরার শোকানুষ্ঠান প্রতিদিন স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টা থেকে জোহরের নামাজ পর্যন্ত একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ডের, ইসলামি সেন্টারের কর্তৃপক্ষ হোসাইন (আ:)-এর এই শোকগাথা অনুষ্ঠানে ইংরেজি, উর্দু এবং আরবি ভাষীদের জন্য নওহা পাঠের ব্যবস্থা করেছেন।
#9015942


captcha